শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালুতে ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত বৃদ্ধ রোহিঙ্গা নাগরিক হওয়াতে তাৎক্ষণিক নিহতের বিস্তারিত পরিচয় কেউ বলতে পারছেনা।

বুধবার (১১ ফেব্রুয়ারী) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালির ছড়া বিচি ঘোনার পাহাড়ের ঢালুতে ঝুলন্ত এ লাশের সন্ধান মিলে।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল আলম মিনার জানান, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,বৃদ্ধটি কয়েকের দশক পূর্বে মায়ানমার থেকে এসে এখানে বসবাস শুরু করে। তবে কি কারণে এ ঝুঁকিপুর্ণ পাহাড়ের ঢালুর গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বুঝে উঠতে পারছেন না। বৃদ্ধের এভাবে উচূ পাহাড়ের ঢালুতে ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি স্থানীয়দের পীড়া দিচ্ছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ঈদগাঁওলাশ উদ্ধার

শেয়ার করুন: