শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

সালথায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা। তাঁদের উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সালথা উপজেলা যুবদলের উদ্যোগে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, সহসাংগঠনিক সম্পাদক নাসের হুসাইন, নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, সাইফুল ইসলাম রিজু, শাফিকুল ইসলাম, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন, রাসেল শেখ, জনি পারভেজ, হাবিবুর রহমান হাবিব, সদস্য ইমরান হোসেন, মাসুদ পারভেজ, ইয়াছিন মোল্যা, রাজিব মোল্যা, শাহজাহান শরীফ, মো. নুরুল ইসলাম মাতুব্বর, যুবদল নেতা লিটন মাতুব্বর ও মো. জসিম মোল্লা। এ ছাড়া সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি মানুষের কাছে তুলে ধরতে হবে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দলের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন

সমাপ্ত হলো নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সমাবেশ শেষে বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি সালথা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে গিয়ে শেষ হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: