শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

কুতুবদিয়ায় ৫০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছ বিতরণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগান ও উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ায় ৫০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সংগঠন কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের (কেডিএসএ) যৌথ উদ্যোগে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব গাছ বিতরণ করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করেন ওই প্রতিষ্ঠানের প্ল্যানেটিয়ার্স ক্লাবের সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাছ বিতরণ উপলক্ষে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কুতুবদিয়ার সমন্বয়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষক মো. আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ, কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, শিক্ষক বদরুল আনাম মুবিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে এবং বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আরও পড়ুন

বিয়ের আশ্বাসে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজছাত্রী ধর্ষণ মামলা

এ সময় শিক্ষার্থীদের বিতরণ করা গাছ যথাযথভাবে রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উৎসাহিত করা হয়। পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও মনিটরিংয়ের ভিত্তিতে তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানানো হয়।

ফলদ ও ঔষধি গাছ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহিত হয়। তারা এ উদ্যোগের জন্য আয়োজক সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। কর্মসূচিতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: