শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি।

‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আমার আগুন বুকে জ্বালি-এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোর্তজা মোর্শেদ, উপ-মহাপরিদর্শক  (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ব্রাক্ষণবাড়িয়া। ) জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘বাসা-বাড়িতে যারা কাজ করে এদের বেশিরভাগই শিশু। নিজেদেরকে আরো সচেতন হতে হবে। শিশুশ্রম প্রতিরোধে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজকে সচেতন করাও জরুরি। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কাজে নয়। ’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মালিক প্রতিনিধি-এম এ হালিম, শ্রমিক প্রতিনিধি- মো: আজম বেপারী, এনজিও প্রতিনিধি- এস এম শাহিন (নির্বাহী পরিচালক, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া), পুলিশ সুপার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এম এন রকিবুল রাজা (অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল)। 

বক্তারা বলেন- চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা, পরিবহণসহ সব জায়গাতে শিশুদেরকে কাজের জন্য 'না' বলতে হবে এবং সামজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে; তাহলেই শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত স্কাউট সদস্য, কলকারখানার শ্রমিক ও সাংবাদিকবৃন্দ।

ভোরের আকাশ/আজাসা

বিশ্ব শিশু শ্রমবিরোধী দিবসব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: