শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে চাকরির প্রলোভনে এটিএম বুথে নারী শ্রমিককে ধর্ষণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ডাচ-বাংলার এটিএম বুথের ভেতর কারখানার নারী শ্রমিকের সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয় বুথের নিরাপত্তা প্রহরী। অবশ্য পরে নারী শ্রমিক থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রোববার সকালে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজারের তালহা স্পিনিং মিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ওই এটিএম বুথে দায়িত্বরত আছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ওই নারীর সঙ্গে পরিচয় লিটনের। ওই নারী স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করত। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নারীকে রোববার সকাল ৬টায় ডেকে আনে।

বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন এই বলে লিটন মেয়েকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। আনুমানিক সকাল ১০টার দিকে এটিএম বুথে ভেতরে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়। 

নারীটি তার বাবাকে জানায়, প্রহরী তাকে ধর্ষণ করেছে। পরবর্তীতে লিটন সেখান থেকে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, ঘটনার পরপরই ভিকটিমের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

ফাস্ট সলিউশন লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. হানিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি তা রিসিভি না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভোরের আকাশ/এসএইচ

এটিএম বুথশ্রীপুরগাজীপুরধর্ষণ

শেয়ার করুন: