শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঞ্চল্যকর ইজিবাইক ছিনতাই ও চেতনানাশক খাইয়ে অজ্ঞান করার মামলার মূল এজাহারনামীয় আসামি মো. জাকির হোসেন জনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর রাজশাহীর দামকুড়া থানার ইজিবাইক চালক মো. সাজিদ শেখকে ভাড়ার কথা বলে একটি হোটেলে নিয়ে যান আসামি জনি ও তার সহযোগীরা। 

আরও পড়ুন

পিরোজপুরে আমড়ার বাম্পার ফলন,দাম নিয়ে হতাশ চাষিরা

সেখানে খাবারে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনতাই করা হয়। এ ঘটনায় দামকুড়া থানায় দস্যুতা মামলা দায়ের হলে আসামিরা আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে এসআরবি-৫-এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২৬ অক্টোবর রাত পৌনে দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকা থেকে মামলার ১নং আসামি মো. জাকির হোসেন জনিকে গ্রেপ্তার করে। তার বাড়ি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকায়,
তার পিতার নাম আশগর আলী টেপা।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: