শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি উচ্ছেদ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কয়লা চুল্লির দু'টি কারখানা ভেঙে ঘুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৩০ নভেম্বর) বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনায় সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রকিবুল হাসান ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কাপাসিয়া থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।

জানা গেছে, দীর্ঘদিন যাবত সবুজ বন থেকে কাঁচা কাঠ কেটে বিশেষ ধরনের চুল্লিতে পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলেন। যার কোন বৈধতা নেই। এতে একদিকে যেমন বন্যপ্রাণীরা ঠিকানা বিহীন হয়ে বেড়িয়ে আসছে প্রকাশ্যে, তেমনি জীববৈচিত্র্যের উপর পড়ছে বিরূপ প্রভাব।

স্থানীয়রা জানান, অনুমতি বিহীন অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির স্তুপ আকৃতির বিশেষ ধরনের চুলা থেকে নির্গত বিষাক্ত ঝাঁজালো দূর গন্ধযুক্ত কালো ধুঁয়া বাতাসে ছড়িয়ে পরে। এতে পরিবেশ দূষিত হচ্ছিল। অনেকে শ্বাসকষ্টেও ভুগছিলেন।

উপজেলা সহকারী কমিশন ভূমি মো. নাহিদুল হক  দৈনিক ভোরের আকাশকে বলেন, পরিবেশগত দিক থেকে কাপাসিয়া অত্যন্ত সুন্দর। পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজ আমরা হতে দেব না, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আজকে একটি সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবৈধ কয়লা চুল্লির দু'টি কারখানায় অভিযান পরিচালনা করে ভেঙে ঘুড়িয়ে দেওয়া হয়েছে এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

কাপাসিয়া

শেয়ার করুন: