শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে নদীর বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীতে নদীর বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
ফেনীতে নদীর বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

ফেনীতে টানা ভারী বৃষ্টির কারণে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসন ভাঙনকবলিত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে মাইকিং করছে।

ফেনী আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বাঁধের পাঁচটি পয়েন্ট ভেঙে গেছে।

সকালে ফুলগাজী বাজারের শ্রীপুর রোড সংলগ্ন মুহুরী নদীর তীরে বাঁধ ভেঙে পড়লে নদীগর্ভে হারিয়ে যায় কয়েকটি দোকান।

মনিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বিকেলে সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে দেখা যায়। নদীর পানি ছড়িয়ে পড়ে সুবার বাজারের দক্ষিণাংশ প্লাবিত করেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, পরশুরাম উপজেলার জঙ্গলঘোনা, গদানগর এবং ফুলগাজীর দেড়পাড়া ও সাহেব নগরের বেড়িবাঁধে ভাঙনের কারণে ওইসব এলাকার একাধিক গ্রামের নিচু অংশে পানি ঢুকে পড়েছে।

 

ভোরের আকাশ/হ.র

ফেনীনিম্নাঞ্চল প্লাবিত

শেয়ার করুন: