শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

সংযোগ সড়ক নেই, ১৬ কোটি ৭০ লাখ টাকার দুই সেতুতে ভোগান্তি

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর ওপর প্রায় ১৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু সংযোগ সড়কের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। একটি সেতু নির্মাণ শেষ হওয়ার প্রায় দুই বছর পার হলেও চালু হয়নি। অন্য সেতুতে উঠতে স্থানীয়দের ভরসা লোহার সিঁড়ি। এতে সরকারি বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর ও উত্তর জায়লস্কর গ্রামের সংযোগ স্থাপনে ছোট ফেনী নদীর ওপর ৮১ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই নদীর ওপর মাতুভূঞা-বেকের বাজার সড়কেও নির্মাণ করা হয়েছে ৬০ মিটার দীর্ঘ আরেকটি সেতু। কিন্তু দুটির কোনোটিতেই সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, জায়লস্কর ইউনিয়নের ওমরপুর ও উত্তর জায়লস্কর গ্রামের মধ্যে যোগাযোগ সহজ করতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। এলজিইডির অর্থায়নে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্স। এর প্রথম মেয়াদ শেষ হয় ২০২২ সালের ২২ ডিসেম্বর। পরে ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে নির্মাণকাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো ব্যবহার করা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযোগ সড়ক ছাড়া সেতু নির্মাণেই ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ২৪ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় সংযোগ সড়ক নির্মাণের কাজ আটকে আছে।

আরও পড়ুন

কেশবপুরে ব্যবসা-প্রতিষ্ঠানে বোমা হামলা, বোমা উদ্ধার

স্থানীয় বাসিন্দারা জানান, ওমরপুর, উত্তর জায়লস্করসহ আশপাশের তিন গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত, বাজার-সদাই ও দূরবর্তী শহরে যোগাযোগের প্রধান কেন্দ্র সিলোনিয়া বাজার। সেতুটি চালু হলে তাঁদের যাতায়াত সহজ হতো। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডির অর্থায়নে ৯ কোটি ২০ লাখ টাকা বরাদ্দে মাতুভূঞা-বেকের বাজার সড়কে ছোট ফেনী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণ করা হয়। সেতুর কাজ শেষ হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। সড়কের তুলনায় সেতুটি এতটাই উঁচু যে হেঁটেও ওঠা সম্ভব নয়। ফলে স্থানীয় উদ্যোগে প্রথমে দুই পাশে কাঠের মই বসানো হয়। পরে সেখানে স্থাপন করা হয় লোহার সিঁড়ি। বর্তমানে সেতু পারাপারের একমাত্র ভরসা এই সিঁড়ি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: