শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে পৃথক কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা ইরানে সামরিক হামলার নিন্দা জানিয়ে মার্কিন আগ্রাসন বন্ধের দাবি জানান। তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একের পর এক হামলা বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের পদক্ষেপে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়ছে।

বক্তারা আরও দাবি করেন, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আরও জোরালো অবস্থান নিতে হবে এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। তারা বিশ্বব্যাপী যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রফিউর রাব্বি, অ্যাডভোকেট আওলাদ হোসেন, হাফিজুল ইসলাম, আবু নাঈম ইকবাল, দুলাল সাহা, ধামান সাহা জুয়েল, জাহিদুল হক দীপু, তরিকুল সুজন, জিয়াউল ইসলাম, বিমল কান্তি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে একই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার দুপুরে শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দলের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘটিত এ হামলার বিরুদ্ধে দ্রুত সংসদে আলোচনা ও নিন্দা জানানো প্রয়োজন। তিনি রমজান মাসে সামরিক হামলা ও বেসামরিক হতাহতের ঘটনার কঠোর সমালোচনা করেন।

বিক্ষোভে উপস্থিত নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, অধ্যাপক শাহ আলম, ইলিয়াস আহমদ, মুফতী আব্দুল কাইয়ূম, খন্দকার হাফেজ আওলাদ, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মুফতী আব্দুল গনী, প্রভাষক মাইদুল ইসলাম, মুহাম্মদ শাহনেওয়াজসহ অন্যান্য নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ র.ই

 

বিক্ষোভ মিছিলরফিউর রাব্বি

শেয়ার করুন: