শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে ৩ সন্তান জন্ম, দিনমজুরের ঘরে খুশির জোয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
একসঙ্গে ৩ সন্তান জন্ম, দিনমজুরের ঘরে খুশির জোয়ার
একসঙ্গে ৩ সন্তান জন্ম, দিনমজুরের ঘরে খুশির জোয়ার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দম্পতি একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশি। দিনমজুর অলি মিয়ার স্ত্রী  হাছেনা বেগম (৩২)  একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দেন। বিষয়টি বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় জানাজানি হয়। 

এর আগে, গত রোববার (২৯ জুন) রাতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে ৩ সন্তানের জন্ম দেন হাছেনা। অলি মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা। অলি মিয়া পেশায় দিনমজুর। অবশ্য আগে থেকেই তাদের সংসারে ৩ ছেলে সন্তান ছিল। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকেল সাড়ে ৩টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে ৩ সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। 

এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে। হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা ও ৩ নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে। ৩ নবজাতকের বাবা অলি মিয়া বলেন, 'একসঙ্গে তিন সন্তান পেয়ে খুবই খুশি। কিন্তু দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন করে ৩ সন্তানের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি।' 

নবজাতকদের দাদী আওলিয়া বেগম জানান, আল্লাহর মেহেরবানিতে আমার ছেলের ঘরে একসঙ্গে ৩টি নাতি এসেছে। আমরা খুবই খুশি। আমার ছেলে অন্যের কাজ করে সংসার চালায়।

ভোরের আকাশ/আজাসা

ব্রাহ্মণবাড়িয়াতিন সন্তানের জন্ম

শেয়ার করুন: