শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কোতোয়ালি থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় তাদের পরিহিত বোরকার নিচে এবং শাড়ির ওপর বিশেষ কৌশলে পেট ও পিঠের সঙ্গে বাঁধা অবস্থায় পলিথিন ও কাপড়ে মোড়ানো ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক-১

অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা গাঁজার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেনের (ক-সার্কেল) নেতৃত্বাধীন একটি দল। পুরো অভিযানটি জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ভোরের আকাশ/সু.পা

ফরিদপুরে, গাঁজাসহ

শেয়ার করুন: