জামালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক-১

জামালপুর ৩৫ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (৩ আগস্ট) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৩-এর কাছে অভিযান চালান।
বিজিবি জানায়, অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নাসির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
অন্যদিকে, রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
ভোরের আকাশ/সু.পা