শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেমরায় বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের রনি ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

ঢাকার ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত ২টা ৩০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রনি ভূঁইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক, একটি ইলেকট্রনিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

র‍্যাবের দাবি, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

আরও পড়ুন

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাইম উল হক বলেন, “অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

গ্রেপ্তার

শেয়ার করুন: