শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহরের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার নামে এক বেসরকারি প্রতিষ্ঠানে লাইসেন্সসহ বিভিন্ন সেবাদানের অনুমতিপত্র না থাকায় সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে ওই হাসপাতালটি সিলগালা করা হয়।

এসময় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুদার রহমানসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পরে উপজেলা শহরের দক্ষিণ বাস স্ট্যান্ডের হাজী ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন অসংগতি থাকায় তাদেরকে এক সপ্তাহের মধ্যে যাবতীয় কাগজপত্র প্রস্তুত রাখার সময় দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়।

এসময় সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের কোনো লাইসেন্স নেই, চিকিৎসক নেই। এখানে অপারেশন হয়, কিন্ত কোনো চিকিৎসক এখানে অপারেশন করেন না। এছাড়াও অভিযানের সময় তারা কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। এমনকি রোগীর কোনো রেজিস্ট্রারও নেই। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। অন্যদিকে গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতালে (হাজী ক্লিনকে) অনেক অসঙ্গতি থাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/জাআ

হাসপাতালসিলগালাগাইবান্ধালাইসেন্সবিহীন

শেয়ার করুন: