শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক  করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার দুপুরে (১১ জুলাই) সিরাজদিখান উপজেলা রাজানগর ইউনিয়নের নয়ানগর  গ্রামে  এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নয়ানগর গ্রামের এলাকাবাসী  রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়িতে রোপণ করা ছোট-বড় ৫টি গাঁজা গাছসহ তাকে আটক করে। পরে শেখরনগর  ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। রামপ্রসাদ বাড়ৈ নয়ানগর গ্রামের  মৃত সন্তোষ বাড়ৈর ছেলে। স্থানীয়রা আরো জানান রামপ্রসাদ বাড়ৈ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে    জড়িত ছিল।

আরও পড়ুন

গাইবান্ধায় বাসদ নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

রাজানগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাহমুদুর রহমান কাজল জানান, এলাকাবাসীসহ আমি নিজে উপস্থিত থেকে গাজাগাছসহ রামপ্রসাদ বাড়ৈকে  আটক করি। পরে শেখরনগর তদন্ত কেন্দ্রের  পুলিশের হাতে তুলে দেই।  

শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক  (আইসি) সঞ্জিত কুমার দাস জানান,প্রথমে  স্থানীয়রা  আটক করে আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে  আমরা রামপ্রসাদ বাড়ৈকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এনউব

মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন: