শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় ছাত্রদল কর্মীর উপর হামলা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ও ছাত্রদল কর্মী ফাহাদের (২৫) উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে পাড়েরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার বিকেলে পাড়েরহাট মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১নং পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জালাল হোসেন, পাড়েরহাট জামে মসজিদের ইমাম আল আমিন খানসহ পারেরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজকে আমাদের এলাকার প্রত্যেকটি পরিবার আতঙ্কিত। কলেজ পড়ুয়া এই ছাত্রদের উপর মাদক ব্যবসায়ীরা নৃশংস হামলা করেছে। তারা গিয়েছিল মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিবাদের ফলে আজ তাদের এই অবস্থা। যারা এই হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে হবে এবং প্রশাসনকে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, মাদক এই সমাজকে নষ্ট করছে, দেশকে নষ্ট করছে। প্রশাসনকেই মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আহত ফাহাদ অভিযোগ করে বলেন, আমাদের বাসার পিছনে অনেকদিন ধরে এই মাদক বেচাকেনা হয় এবং দুপুরে গোসলের সময় মহিলারা গোসল করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদেরকে উত্তপ্ত করে। গত গতকাল (সোমবার) আমি এবং মাসুদ বাধা দিলে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার দল আমাদের উপরে হামলা করে। হামলায় আমি গুরুতর আহত হয়েছি। আমি বিচার চাই।

ইন্দোরকানি থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরহামলামাদক ব্যবসায়ী

শেয়ার করুন: