শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিরাজদীখানে ট্রাকের চাপায় প্রাণ গেল ২ বৃদ্ধের

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুবর্তি ড্রাম ট্রাকের  চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে হাশেম বেপারী (৭০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায়ের পর কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে সিরাজদীখান থেকে বালুচরগামী নম্বর বিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের  চাপা দেয়।

স্থানীয়রা তিনজন বৃদ্ধকে  উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী  সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন।  আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাটাহাটি করছিলেন। এ  সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক আমাদের ওপর উঠে যায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি আর কিছু বলতে পারব না।

আরও পড়ুন

জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করে নিলামে বিক্রি

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই দুই বৃদ্ধ মারা যায়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক আছে। ঘাতক চালক পালিয়ে গেছে । এ ঘটনায় দ্রুত  আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: