শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুড়িগ্রাম।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি থামানো হয়। পরে মোটরসাইকেলের হুকে ঝুলানো একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসামির কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা।

আরও পড়ুন

গাইবান্ধার সেই হরিদাস চন্দ্র তরণী দাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় ।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ্-নেওয়াজ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ভোরের আকাশ/ এনউব

আটক

শেয়ার করুন: