শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বগুড়া আওয়ামী লীগের নেতা বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়া আওয়ামী লীগের নেতা বাবা-ছেলে গ্রেপ্তার
বগুড়া আওয়ামী লীগের নেতা বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেপ্তার  করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার।

তিনি জানান, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, হেলাল উদ্দিন কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: