শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে এক হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার কুলানন্দপুর এলাকার করতোয়া নদীর বিশ্বনাথের ঘাট চর থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় তাদের আটক করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিযয়ে আসে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লাখ একচল্লিশ হাজার একশ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর চরের নৌকায় বসে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ পেযয়ে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান| স্থানীয় যুবসমাজের গড়া এই কমিটির তৎপরতায় দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের দেহ তল্লশি করে গোলাপি রঙের এক হাজার ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।

মাদক নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম জানান, এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত দুই

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

ভোরের আকাশ/রই

 

মো. মোর্শেদ আলম

শেয়ার করুন: