শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত দুই

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন—ডিমলার রামডাঙ্গা এলাকার লোকমান হোসেন (৪৫) ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন। তারা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহজাহান আলীসহ তিনজন একটি মোটরসাইকেলে করে তিনবট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তিনবট এলাকায় একটি গরুবাহী ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি সড়কে উল্টে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন।

আরও পড়ুন

ফসল নস্ট করায় ছাগলের পা বেধে পানিতে ফেলে হত্যা

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/রই
 

শাহজাহান আলী

শেয়ার করুন: