শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় নৌকাডুবি

মাঝিদের মাঝে যুবদলের লাইফ জ্যাকেট বিতরণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজশাহী নগরীরর  বড়কুঠিতে নৌকা ডুবিতে পিতাপুত্র নিখোঁজ হওয়ার পর এক অসহায় সময়ে পাশে এসে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর যুবদল। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাহেরা বেগমের পিতৃহারা দুই নাতি-নাতনির দায়িত্ব নিয়েছে মহানগর যুবদল। একই সঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এক মাসের খাদ্যসামগ্রী। আর যে নদী কেড়ে নিয়েছে তাঁর স্বামী-সন্তানকে, সেই পদ্মায় আর কোনো পরিবার যেন এমন শোকের মুখোমুখি না হয় এই প্রত্যয়ে মাঝিদের হাতে তুলে দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট। 

বুধবার (২৯ জুলাই) দুপুরে শ্যামপুর বালুরঘাট এলাকায় জাহেরা বেগমের পরিবারের হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পরে নগরীর বড়কুঠি ঘাটে নৌকার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি। এর আগের দিন মঙ্গলবার দুপুরে নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে নৌকায় করে ফিরছিলেন আটজন। মাঝ নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা পানিতে ঝাঁপ দিলে অন্য নৌকার মাঝি ও স্থানীয়রা এগিয়ে এসে ছয়জনকে জীবিত উদ্ধার করেন। তবে প্রবল স্রোতে তলিয়ে যান মাঝি আফছার আলী ও তাঁর ছেলে জিয়ারুল।

খাদ্যসামগ্রী হাতে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে জাহেরা বেগম বলেন, ‘নৌকাডুবিতে আমি আমার স্বামী ও কলিজার টুকরা ছেলেকে হারিয়েছি। একসঙ্গে দুই আপনজনকে হারিয়ে আমার ঘরটা মুহূর্তেই শূন্য হয়ে গেছে। এই কষ্ট আমি কীভাবে সহ্য করব, জানি না। 

এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, খাবারের ব্যবস্থা করেছে এবং আমার পিতৃহারা দুই নাতি-নাতনির দায়িত্ব নিয়েছে। তাঁদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমার মতো আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।’

লাইফ জ্যাকেট হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বড়কুঠি এলাকার নৌকার মাঝি শরিফুল বলেন, ‘আমরা প্রতিদিন জীবিকার জন্য পদ্মা নদীতে নৌকা চালাই। নদীর ঝুঁকি সম্পর্কে আমরা জানি। কিন্তু অনেক সময় যাত্রীদের তাড়া বা অসচেতনতার কারণে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়। 

নৌকাডুবির সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। যুবদলের পক্ষ থেকে লাইফ জ্যাকেট দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এখন থেকে আমরা নিজেরা লাইফ জ্যাকেট ব্যবহার করার পাশাপাশি যাত্রীদেরও তা ব্যবহারে উৎসাহিত করব।’

আরও পড়ুন

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাহেরা বেগমের পিতৃহারা দুই নাতনির দায়িত্ব আমরা নিয়েছি। পরিবারের পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসদুল হক মৃধা মমিন, মো. মজিবুল হক মিলন, সদস্য রবিন হোসেন, বোয়ালিয়া পশ্চিমের যুবনেতা মিনহাজুল ইসলাম মানিকসহ মহানগর যুবদলের সদস্যবৃন্দ।

ভোরের আকাশ/রই 
 

মাসদুল হক মৃধা মমিন

শেয়ার করুন: