শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুড়িগ্রাম সরকারি কলেজে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল।

প্রশিক্ষণ ক্যাম্পে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৫২ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করছেন। এর মধ্যে ২৫১ জন পুরুষ এবং ১০১ জন নারী ক্যাডেট রয়েছেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ক্যাডেটদের সুশৃঙ্খল জীবনযাপন, ড্রিল, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন

ফরিদগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ৫০ গ্রামের মানুষের যাতায়াত, দুর্ভোগ

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনসিসির ক্যাডেটরা শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিএনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব দক্ষতা আরও উন্নত করতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী দিনে কুচকাওয়াজ প্রদর্শনী ও সমাপনী প্যারেড অনুষ্ঠিত হবে। এছাড়া কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হবে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্যাডেটদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/রই 
 

অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল

শেয়ার করুন: