শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের কাছে মানসিক নির্যাতনের বিচার চাইলেন অসহায় রশিদ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজী সরনজানি গ্রাম। আর এ গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ। 

তাকে ‘ইহুদী’ তকমা দিয়ে সামাজিকভাবে বয়কট করার অভিযোগ উঠেছে ওই এলাকার কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে। এমনকি ওই পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে এমন অভিযোগ করেন সাংবাদিকদের কাছে তিনি। 

১৫ জুন সৈয়দপুরে এসে সাংবাদিকদের কাছে আব্দুর রশীদ জানায়,তিনি পেশায় একজন ফেরিওয়ালা। সৈয়দপুর বাজার থেকে কিছু খাদ্যদ্রব্য ক্রয় করে তা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাইসাইকেলে করে বিক্রি করে। এতে যা আয় হয় তা দিয়ে ৪ সদস্যের পরিবার চলে। তার ছেলে ও মেয়ে স্কুলে পড়াশোনা করে। তবে ওই আয় দিয়ে তার সংসার তেমন চলে না। তবুও কষ্ট করে পেশা ধরে আছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের সঙ্গে কেউ কথা বলছিল না, স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকেও দূরে রাখা হয়। নানা চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তাদের এই ট্যাগের কারণে তারা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার পরিকল্পনা করছেন। আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত ও সামাজিক কিছু বিষয় নিয়ে বিরোধ থাকলেও কাউকে গ্রামছাড়া করা হবে এমন কোনো ঘটনা ঘটেনি।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন,এমন একটি কথা আমার কানে এসেছে। তবে কেউ কোন এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

রাউজানে একের পর এক খুনে আতঙ্কিত সাধারণ মানুষ

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

নীলফামারীআব্দুর রশীদ

শেয়ার করুন: