শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বুধবার ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে কাঁঠালতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত জোহরা বেগম (৭০) দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী। কাঁঠালতলা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পাইকগাছাগামী যাত্রীবাহী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেন খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান চানু।

অপরদিকে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে পিকআপভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেলচালকসহ তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। সন্ধ্যা অনুমান ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পারবটিয়াঘাটার পঙ্কজ হালদার (৪৫), তার স্ত্রী সোনা হালদার (৩৫) ও ছেলে রনিত হালদার (১৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভোরের আকাশ/জাআ

খুলনাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: