শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

রায়গঞ্জে অসহায় ওয়াজেদের পাশে ‘সুখ পাখি’

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নিজে কিডনি রোগে আক্রান্ত, স্ত্রী শয্যাশায়ী, আর মেয়ে শারীরিক প্রতিবন্ধী। মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা পুঁজি নিয়ে ছোট্ট দোকান চালিয়ে কোনোমতে সংসার চালান ৬৫ বছর বয়সী ওয়াজেদ আলী শেখ। গণমাধ্যমে তাঁর অসহায়ত্বের খবর প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পশ্চিমপাড়া গ্রামে ওয়াজেদ আলীর দোকানের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী দেওয়া হয়। সংগঠনটির জাকাত তহবিলের অর্থে এসব পণ্য কেনা হয়েছে। আমেরিকাপ্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এ সহায়তার অর্থ দিয়েছেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ রজব আলী।

আরও পড়ুন

জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন: এমপি মানিক

এ সময় পণ্যসামগ্রী তুলে দেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির। উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

ওয়াজেদ আলীর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং ৩৭ বছর বয়সী মেয়ে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র জীবিকার অবলম্বন ছোট্ট দোকানটি। নতুন পণ্যসামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: