শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৫ জন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৫ জন

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গাবাজি, মাদক কারবার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (২৫ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. কাউছার (৩০)। তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত এবং তিন বছরের সাজাপ্রাপ্ত, পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলাসহ মোট ১১টি মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

ড্রোনের ধ্বংসাবশেষ থেকে রাশিয়ার তেল ডিপোতে অগ্নিকাণ্ড

অভিযানে আরও গ্রেফতার করা হয় রাঙামাটি পৌর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল সবুর (৩৮), রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রূপন চন্দ্র দে (৪২), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোর্শেদ আলমকে (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম
 

অভিযান, গ্রেফতার

শেয়ার করুন: