শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রীতি ফুটবল খেলায় জয় পেল র‌্যাব

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‌্যাব-৭ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় চট্টগ্রাম প্রেস ক্লাব টিমকে ৩-১ গোলে পরাজিত করে জয় অর্জন করেছে র‌্যাব-৭ ফুটবল দল।

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দপ্তরের নিজস্ব মাঠে উৎসবমুখর পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং র‌্যাব-৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে র‌্যাব-৭। প্রথমার্ধে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন র‌্যাবের এক খেলোয়াড়। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামে প্রেস ক্লাব। এক পর্যায়ে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা।

তবে শেষ দিকে র‌্যাব-৭ আবারও আক্রমণের ধার বাড়িয়ে পরপর দুটি গোল করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে র‌্যাব-৭। রেফারির শেষ বাঁশির পর জয় উদযাপনে মেতে ওঠে দলটি।

র‌্যাব-৭ এর হয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি এবং অপস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন একটি গোল করেন। অন্যদিকে প্রেস ক্লাবের পক্ষে একটি গোল করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

খেলা শেষে র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আরও পড়ুন

কুমারখালীতে ইয়াবাসহ বাস সুপারভাইজার আটক

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং র‌্যাব-৭ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ভোরের আকাশ/রই 


 

কর্নেল মো. হাফিজুর রহমান

শেয়ার করুন: