কুমারখালীতে ইয়াবাসহ বাস সুপারভাইজার আটক

কুষ্টিয়ার কুমারখালীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বাসের সুপারভাইজার মো. হেলাল উদ্দিনকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া র্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক জানান আটককৃত হেলাল উদ্দিন কুমারখালীর সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
অভিযুক্ত হেলাল রোজিনা বাসে রাজাবাড়ী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন।
গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/রই