সোনারগাঁয়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার-২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসেবন ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আয়নাল হক, গিয়াস উদ্দিন, আবু তাহের, মো. সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন, মো. কারুল, খবির হোসেন, মো. শামীম, ইয়াছিন তমাল, আনোয়ার হোসেন, সজিব হোসেন, লাল চাঁন, ইয়াদ আলী, রিয়াদ হোসেন, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোক্তার হোসেন, তাসলিমা, জাকারিয়া, শরিফুল ইসলাম বাবু, ফরহাদ হোসেন, জাবেদ মিয়া, সিরাজুল ইসলাম ও মামুন মোল্লা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আয়নাল হক উপজেলার সনমান্দি এলাকার ওমর আলী প্রধানের ছেলে। গিয়াস উদ্দিন চরভূলুয়া এলাকার মৃত হিরন মিয়ার ছেলে। আবু তাহের পুরান টিপুরদী এলাকার ভাড়াটিয়া এবং মৃত রফিক মিয়ার ছেলে। মো. সোহেল বালুয়াকান্দি এলাকার ভাড়াটিয়া এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
জাহাঙ্গীর হোসেন সুমন চেঙ্গাকান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মো. কারুল একই এলাকার মাজিবর রহমানের ছেলে, খবির হোসেন রতনপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে, মো. শামীম ইসলামপুর আদর্শগ্রামের জমির আলীর ছেলে, ইয়াছিন তমাল সাতভাইয়াপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন ব্রাহ্মণগাঁও এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।
এ ছাড়া সজিব হোসেন কাঁচপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে, রিয়াদ হোসেন একই এলাকার নাহিদ আলমের ছেলে, লাল চাঁন কাঁচপুরের সোনাপুর এলাকার রহমানের ছেলে, ইয়াদ আলী কাঁচপুর এলাকার ভাসমান বাসিন্দা শহিদুলের ছেলে, আব্দুর রহমান মেঘনা প্রতাপেরচর এলাকার আসলাম মিয়ার ছেলে, জাহাঙ্গীর হোসেন দৈলেরবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে এবং মোক্তার মোল্লা সাতভাইয়াপাড়া এলাকার কাদের মোল্লার ছেলে।
গ্রেপ্তার তাসলিমা আক্তার ব্রাহ্মণগাঁও এলাকার মজিবরের মেয়ে, জাকারিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোকাইল এলাকার লাল চাঁনের ছেলে, শরিফুল ইসলাম বাবু রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে, ফরহাদ হোসেন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে, জাবেদ মিয়া উপজেলার বিণ্নিপাড়া এলাকার কেরামত আলীর ছেলে, সিরাজুল ইসলাম এলাহীনগর এলাকার আব্দুল বাসেদ মোল্লার ছেলে এবং মামুন মোল্লা পশ্চিম সনমান্দি এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা