বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লক্ষ জাল টাকাসহ আটক ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কুরিক্ষ্যং এলাকায় পুলিশের অভিযানে ১২ লক্ষ জাল টাকা ও এক রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টি সত্য।
শুক্রবার (২৬ ডিসেম্বার) সারাদিনের অভিযানে, উপজেলার মিয়ানমার সীমান্তের দোছড়ি ইউনিয়নের অনতিদুরে অতিদুর্গম কুরিক্ষ্যং লেবুতলী এলাকায় এ ঘটনা ঘটে। যেটি উপজেলা সদর থেকে অন্তত ২৫ কিলোমিটার পাহাড়ি জনপদে।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মোহাম্মদ হাবিবুল্লাহ (২৭) এর নাম পাওয়া গেলেও বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।
সুত্র জানান,গোপন সুত্র খবর পেয়ে থানা পুলিশ অভিযানে নামে বৃহসরপতিবার বিকেলে । তারা চোরাকারবারে ব্যবহারের জন্য জনৈক রোহিঙ্গা টাকা নিয়ে অপেক্ষায় থাকা লোকটির অপেক্ষায় থাকে। তারা জানতে পারে, রোহিঙ্গাটি গভীর রাত হলে চোরাকারবারের যে কোন পণ্য ক্রয় করবে এ জাল টাকা দিয়ে।
কিন্ত এর আগেই পুলিশ খবর পেয়ে অভিযানে নামে । তবে জাল টাকা নিয়ে উৎপেতে থাকা লোককে আটক করা হয় শুক্রবার বিকালে।
তবে এ সংবাদ লেখাকাল অবধি পুলিশের আভিযানিক দল থানায় পৌছায়নি। তাই আটক রোহিঙ্গার নাম ও ছবি দেয়া সম্ভব হয় নি।
এদিকে থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা বলেন, পুলিশের এ অভিযানে, জাল টাকাসহ আটক হয়েছে ৩ ব্যক্তি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানও চলমান।
ভোরের আকাশ/মো.আ.