শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস)-এর যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল‘কোলাহল আর যুদ্ধবিগ্রহ ছেড়ে, শুরু হোক যুক্তিতর্কের চর্চা!’

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিনস কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া আক্তার হিরা এবং
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াসির আল মৃদুল দেওয়ান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি জনি দেওয়ান, সহসভাপতি মামুন আহাম্মেদ, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষে বিতর্ক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী বিতার্কিকরা বিভিন্ন বিষয়ে যুক্তি ও পাল্টাযুক্তি উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতার বিকাশের সুযোগ তৈরি হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাচর্চা, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও যুক্তিনির্ভর মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন ক্লাবের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: