শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা

বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির দ্বিতীয় ত্রৈমাসিক সভা বুধবার (২৫ নভেম্বর) বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম সভাপতিত্ব করেন।

সভাপতি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ রোধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

এছাড়া তিনি বলেন, মসজিদের ইমামগণ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রতি জেলায় নোটারী পাবলিকের যারা রয়েছেন, তাদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে। রেলওয়ের সাথে যোগাযোগ করে বাল্যবিবাহ প্রতিরোধে বার্তা প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন সভাপতি।

সভায় জানানো হয়, গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় একশত একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া চারশত ১৮টি উঠান বেঠক অনুষ্ঠিত, বাল্যবিবাহ রোধে স্কুল পর্যায়ে ৩২টি অনুষ্ঠান এবং ১৩টি মোবাইলকোর্ট পরিচালিত হয়েছে।

সভায় মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: