শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টার দিকে ১নং রেলগেটে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ১নং রেলগেটে এসে সমাবেশ করে। শেষে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, ডা. জব্বার ও আয়নাল হক প্রমুখ ।

বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যদের মদদপুষ্ট উগ্র জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত গণহত্যার শিকার হচ্ছে ফিলিস্তিনের হাজারো নারী, শিশু এবং বেসামরিক মানুষ। এরইমধ্যে গত পরশু রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নির্লজ্জ আগ্রাসন চালিয়েছে। আজ ইসরায়েল ধ্বংসাযজ্ঞ চালিয়ে গাজাসহ পুরো ফিলিস্তিন শ্মশান ঘাটে পরিণত করেছে তার সম্পূর্ণ পৃষ্ঠপোষক এই মার্কিন সাম্রাজ্যবাদ।

এরই মধ্যে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছে। যুদ্ধবাজ ট্রাম্পের হামলা ও হুমকি সামনের দিনে জোটভুক্ত দেশসমূহকে যুদ্ধের জন্য প্রস্তুতির সংকেত। যা দেশে দেশে যুদ্ধকে উসকে দিয়েছে। বিভিন্ন দেশে মার্কিন ঘাটি স্থাপন, অস্ত্র বাণিজ্যসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দুর্বল দেশের উপর আধিপত্য ও শোষণ চালিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী গোষ্ঠী। এই যুদ্ধ  সাম্রাজ্যদের শক্তি-ক্ষমতার বহিঃপ্রকাশ। বক্তারা এই আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন- পুরো বিশ্বের কোন মানুষই যুদ্ধ চায় না। তাই দেশে দেশে যুদ্ধ বিরোধী আন্দোলন গড়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ভোরের আকাশ/জাআ

মার্কিন যুক্তরাষ্ট্রবিক্ষোভ

শেয়ার করুন: