শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে ওয়ান শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালীতে  একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. করিম (২৭) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাতে  মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মো. করিম (২৭) মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার  এ.এন.এম. সাজেদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় করিম তার বসতঘরে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে মহেশখালী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে  গ্রেফতার করে। পরবর্তীতে ওই ব্যক্তির দেখানো মতে তার ঘরের খাটের জাজিমের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও দুই রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/নি

মহেশখালীগ্রেফতার

শেয়ার করুন: