শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা ও  অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমিক অধ্যুষিত অঞ্চলের মধ্যে একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। কলেজটি শিল্প এলাকায় হওয়ার ফলে এখানকার মানুষের সন্তানদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। প্রতিবছর এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে দেশ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। 

এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। পরবর্তীতে তিনি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার। এসময় অর্থনীতি বিভাগের প্রধান মো. সোহরবা হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়ার আহবায়ক মো. বায়েজীদ হোসাইন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ

অনুষ্ঠানে সম্মানিত অতিথি অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ভোরের আকাশ/ র.ই

 

নির্মাণ কাজ উদ্বোধনপ্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম

শেয়ার করুন: