শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রবাসীকে কিনে নিয়ে হত্যা!

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে দেড়লাখ টাকা দিয়ে প্রবাসী সিরাজুল ইসলামকে হত্যা করা হয়। এ হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত তিন আসামি।

সিরাজুল নেশাগ্রস্ত হওয়ায় তার মায়ের নিকট থেকে দেড়লাখ টাকায় সিরাজুলকে কিনে নেয় আসামিরা। পরে তাকে পরিকল্পিত হত্যা করে রাস্তার উপর লাশ ফেলে রেখে যায় আসামিরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত ৫ আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।  তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত সিরাজুল ইসলাম (২৯) শাহজাদপুর উপজেলার পূর্ব চর কৈজুরী গ্রামে মৃত শাহাদত মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন, সম্প্রতি দেশে ফিরেছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার পূর্ব চর কৈজুরী গ্রামে মৃত আলহাজ ওয়াজেদ মণ্ডলের ছেলে আল আমীন মন্ডল(৩৮), সানোয়ার মণ্ডলের ছেলে সেলিম মন্ডল (৩২), শহিদ আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম(৩৩), মৃত ইয়াছিন প্রামাণিকের ছেলে ওমর ফারুক(৩৮), মৃত আজগর প্রামাণিকের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)।

গ্রেপ্তাররা ডিবি পুলিশকে জানায়, পূর্ব চর কৈজুরী গ্রামে মুসা মন্ডল-গফুর প্রামানিক গোষ্ঠী এবং ইউপি চেয়ারম্যান খোকন মাস্টার গোষ্ঠীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে ধরে মারামারি হয়। এঘটনায় মুসা মন্ডল ও গফুর প্রামানিক গোষ্ঠীর লোকজনকে আসামি করে ২০২১ সালে একটি হত্যা মামলা হয়। পরবর্তীতে ৩১ লক্ষ ৫০ হাজার টাকায় মামলাটি আপস হয়। আপসের ৫ লাখ টাকা জোগাড় করে খোকন চেয়ারম্যানকে জমা দেয়। পরে বাকি টাকা না দেওয়ার জন্য এবং সেই হত্যা মামলার বাদীপক্ষের লোকজনদের ফাঁসানোর জন আসামিরা প্রবাসী সিরাজুল ইসলামকে হত্যার পরিকল্পনা করে।

প্রবাসী সিরাজুল ইসলাম মাদকাসক্ত হওয়ায় তার মা অতিষ্ঠ ছিল। গ্রেপ্তারকৃত আসামিরা সিরাজুলের মায়ের কাছে যায় এবং তাকে মেরে ফেলার কথা তার মাকে জানায়। আসামিরা সিরাজুলকে হত্যার জন্য অন্যান্য আসামির নিকট থেকে ২ লক্ষ টাকা নেয়। সেখান থেকে দেড় লক্ষ টাকা সিরাজুলের মাকে দিয়ে তাকে কিনে নেয়। গত ২৮ অক্টোবর রাতে সিরাজুলকে অন্য এক আসামির বাড়িতে নিয়ে আটক রাখে। পরে রাত সাড়ে তিনটার দিকে সিরাজুলকে পূর্ব চর কৈজুরী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাশে রাস্তার উপর নিয়ে যায়। তাকে গলায় গামছা প্যাঁচিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে আসামিরা বাড়ি চলে যায়। এঘটনায় নিহতের পরিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

গত ৩ নভেম্বর স্থানীয় ইউপি সদস্য ওমরফারুক সহ ৫ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি আল আমীন মন্ডল, সেলিম মন্ডল ও আমিরুল ইসলাম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

ভোরের আকাশ/মো.আ.

হত্যাকাণ্ডসিরাজগঞ্জপ্রবাসীপুলিশ

শেয়ার করুন: