শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জয়পুরহাটে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। জেলার আক্কেলপুর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে আক্কেলপুর-বগুড়া সড়কের পূর্ণগোপীনাথপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন। নিহত সোহাগ চন্দ্র দাস বগুড়া সদর উপজেলার শশীবদনী এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পাইকারি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগ চন্দ্র দাস নিয়মিত আক্কেলপুর পৌর শহরের কলেজ বাজার থেকে পাইকারি কাঁচামাল কিনে বগুড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। প্রতিদিনের মতোই এদিন সকালেও কাঁচামাল কিনে সিএনজিযোগে বগুড়ায় ফিরছিলেন তিনি। পথে পূর্ণগোপীনাথপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত চালক ও সোহাগকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করে ওসি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ফেলে চালক ও তার সহকারী পালিয়েছে আর পুলিশ পিকআপটি জব্দ করেছে।

ভোরের আকাশ/এসএইচ

জয়পুরহাটনিহত

শেয়ার করুন: