শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

ঘোড়াঘাটে টাপেন্টাডল সহ গ্রেপ্তার ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘোড়াঘাটে টাপেন্টাডল সহ গ্রেপ্তার ১
ঘোড়াঘাটে টাপেন্টাডল সহ গ্রেপ্তার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিনুর ইসলাম উপজেলার রামেশ্বরপুর এলাকার আজিবর রহমানের ছেলে। তার একটি চোখ অন্ধ।

পুলিশ সূত্রে জানা যায়, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে কয়েকজনের জড়ো হয়ে মাদক কেনাবেচার প্রস্তুতি নেওয়ার খবর পায় থানা পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে গেলেও শাকিনুর ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় তার ডান হাতে থাকা একটি পলিথিনের ভেতর থেকে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত তার একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা কয়েকজনসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা, সহায়তা ও পরিবহনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার শাকিনুর ইসলামকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: