শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৬ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেল বুধবার (৬ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলার ৩ উপজেলায় পৃথক অভিযানে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮ কেজি গাঁজা, নারীসহ ৩ কারবারীকে গ্রেফতার করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আকলিমা আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আকলিমা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

এদিকে মঙ্গলবার দুপুরে বিজয়নগর থানা পুলিশের একটি টিম বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা হতে ৬ (ছয়) কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত আসামী জয় কাশিনগর গ্রামের আমিন মিয়ার ছেলে। একই গ্রামের রেনু মিয়ার ছেলে রুমেল মিয়া এবং খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে জুনায়েদ। এদের সবার বাড়ি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত জয়ের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মাদক মামলা, রুমেল এর বিরুদ্ধে ৬টি মাদক মামলা এবং জুনায়েদ এর বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, কসবা থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে অভিযান পরিচালনাকালে কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকায় জনৈক জয়নাল মিয়ার পুকুর পাড়ে পলাতক আসামিদের ফেলে যাওয়া ৬২ কেজি গাঁজা উদ্ধার করেন।

আরও পড়ুন

সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দিরাই - শাল্লাকে এগিয়ে নিতে চাই : নাছির চৌধুরী

পুলিশ জানায়, পৃথক তিন উপজেলায় উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ- সংক্রান্তে আশুগঞ্জ, বিজয়নগর এবং কসবা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

গ্রেপ্তারজুনায়েদ

শেয়ার করুন: