ফের চালু হচ্ছে রুপসা ঘাটে ফেরি চলাচল

খুলনার জনবহুল রূপসা ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল, স্বস্তি ফিরছে হাজারো মানুষের। অবশেষে খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে। রূপসা ঘাটে ফেরি চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ের কারণে ঘাট পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয় ব্যবসায়ী ও রোগী পরিবহনেও ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু করা হবে।
ফেরি চালু হলে সাধারণ মানুষ, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশা, এম্বুলেন্স, ঠেলাগাড়ি পারাপারের সুযোগ পাবেন। এতে রূপসা ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এখন একটাই প্রত্যাশা—দ্রুত কাজ শেষ করে রূপসা ঘাটে ফেরি চলাচল চালু হোক। মানুষের দীর্ঘদিনের কষ্ট দুর্ভোগ লাঘব হবে। রূপসা ঘাটে ফেরি চালু হলে সাধারণ মানুষের উপকাকৃত হবে।
ভোরের আকাশ/সু.পা