শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আগুন জ্বেলে ও মশাল মিছিল দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

সোমবার (০৯-নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত নয়টার দিকে সরকারি মহিলা কলেজে, জেলা শিল্পকলা একাডেমি এবং কিছুক্ষণ পরই আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দের কারণে মুহূর্তের মধ্যেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থলে যায় পুলিশ।

অন্যদিকে রাত সাড়ে নটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর মান্দারতলা ও চেচানিয়াকান্দি নামক এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে আগুন জেলে ও মশাল মিছিল দিয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় তারা।

আরও পড়ুন

ব্যান্ডেজ পায়ে থেমে নেই দায়িত্ব, বাংলোয় বসেই জনসেবা দিচ্ছেন ইউএনও

এছাড়াও কোটালীপাড়া উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড় সহ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয় গিয়েছে। এসব ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এসব ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: