শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে মাদক পাচারকারী তিন নারী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারে রামুর রেজুখাল চেকপোস্টে সাড়ে পৌণে ছয় হাজারের বেশী ইয়াবাসহ অটোরিকশার যাত্রীবেশী মাদক পাচারকারী তিন নারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটকরা হল- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কালা মিয়ার মেয়ে রুজেমা খাতুন (৪৫), একই এলাকার আব্দুল গফুরের মেয়ে নূর বেগম (৪৫) ও মৃত শহর মন্ডলের মেয়ে মাহমুদা বেগম (৩০)।

লে. কর্নেল খায়রুল আলম বলেন, সকালে রামু রেজুখাল চেকপোস্টে বিজিবির সদস্যরা যানবাহনে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশা সেখানে এলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে গাড়িতে থাকা ৩ নারী যাত্রীর আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই তিন নারীর দেহ ও সাথে ব্যাগ তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫ হাজার ৮০০টি ইয়াবা।

আটক নারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারআটক

শেয়ার করুন: