ফুলগাজীতে গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত কাজল কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং ইসমাইল মাস্টারের ভাইয়ের পুত্রবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার(২৬জুন) গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের চাল কেটে ঘরে প্রবেশ করে কাজলকে হাত-পা বেঁধে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তিনি তার সন্তানদের নিয়ে বাসায় একাই অবস্থান করছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমেছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কাজল তিন সন্তানের জননী বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।
ভোরের আকাশ/ র.ই