সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারী পথচারী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক চাপায় ফুয়ারা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ আন্ডারপাস ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুয়ারা খাতুন দাদপুর সাহেবগঞ্জ মহৎপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বগুড়াগামী উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ট্রাক ব্রিজের মূল সড়ক এড়িয়ে পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুর্ষটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ র.ই