শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে গ্যাসের নামে পানি বিক্রি, ১২ কেজির সিলিন্ডারে ৬ কেজি পানি!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজারে পানি ভরা গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাকে করে বসুন্ধরা ও টোটাল গ্যাসের নাম ব্যবহার করে প্রায় ৮৪ টা গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বাজারে আসে একটি চক্র। কম দামে গ্যাস বিক্রির প্রস্তাব দিলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে কয়েকটি সিলিন্ডার খুলে পরীক্ষা করে দেখা যায়, ১২ কেজি ওজনের সিলিন্ডারের ভেতরে প্রায় ৫ থেকে ৬ কেজি পানি রয়েছে।

এ সময় ব্যবসায়ীরা প্রতারণাকারীদের আটক করতে গেলে তিনজন পালিয়ে যায়। তবে মিনি ট্রাকের চালক নুরুল আলমকে আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারে পানি ভরার অভিযোগ শোনা গেলেও এবার তা হাতেনাতে ধরা পড়েছে। এতে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/মো.আ.


 

গ্যাস সিলিন্ডারচট্টগ্রাম

শেয়ার করুন: