শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে ৩১ দফা লিফলেট বিতরণকালে আবু নাসের রহমাতুল্লাহ

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, যারা গণতন্ত্র চায় না তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না সেই দেশকে সভ্য দেশ বলা যায় না। আর যারা গণতন্ত্রকে ভয় পায়, তারা সমাজের অসভ্য নাগরিক।

বিএনপির এই নেতা মনে করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শর্ত হলো জনগণের নির্বাচিত সরকার। এ জন্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের দাবি তুলছে, তারা বাংলাদেশের সঠিক অগ্রগতি চায় না। যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চায় তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। কারণ তারা জানে, জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গত ৫৪ বছরে সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ এগোতে পারেনি। আগামী দিনের বিএনপির লক্ষ্য, সন্ত্রাস ও দুর্নীতিকে চিরদিনের জন্য উৎখাত করা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা সেই পরিবর্তনের রূপরেখা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইডলাম সাজ্জাদ, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মাছুম হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সাধারণ সম্পাদক কেএম মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

লিফলেট বিতরণবরিশালআবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

শেয়ার করুন: