শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

মুক্তিযোদ্ধা পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযোদ্ধা পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
মুক্তিযোদ্ধা পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার জানাজা ও দাফন কার্যক্রমে বাধা সৃষ্টি এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন অসম্মান শুধু ব্যক্তির মর্যাদাহানিই নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও আত্মত্যাগের প্রতিও চরম অবমাননা।

মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব আকবর হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকেই দেশবিরোধী পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো বীর মুক্তিযোদ্ধা কিংবা তাদের পরিবারের সদস্যরা যেন রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে হয়রানি, হুমকি কিংবা অসম্মানের শিকার না হন, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

আশঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা, হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটতে পারে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: