শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজবাড়ী-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেকাকর্মী।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোননয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে এক ঘন্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেন তারা। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন,  বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত  সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আমরা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা হয়েছে। যানবাহন চলাচল এখন স্বাভাবিক  রয়েছে।

ভোরের আকাশ/জাআ

মহাসড়ক অবরোধরাজবাড়ী

শেয়ার করুন: